পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বিজেএমসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১১:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৫:৩৭

পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বিজেএমসি'র বৈঠক

বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে বৈঠকে বসেছেন ২৬টি পাটকলের শ্রমিক নেতারা। শনিবার (৬ এপ্রিল) মতিঝিলে বিজেএমসি’র কার্যালয়ে এই বৈঠক চলছে। বিজেএমসি’র পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার কিছু পরে বৈঠক শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত আছেন বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম। শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত আছেন সরদার মোতাহের উদ্দিন, কামরুজ্জামান চুন্নু, সোহরাব উদ্দিন, আবদুল হামিদ সরকার, সৈয়দ জাকির হোসেন, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম ফরায়েজী, মুরাদ হোসেন, শাহানা শারমিন প্রমুখ।

এর আগে ২ এপ্রিল (মঙ্গলবার) থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি শুরু করে খুলনা অঞ্চলের শ্রমিকরা। ৯টি জুটমিলের ৩৩ হাজার শ্রমিক মিলগুলোতে উৎপাদন বন্ধ রেখে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। যশোরসহ অন্যান্য অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরাও এই কর্মসূচিতে যোগ দেয়। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টায় ৭২ ঘণ্টার ধর্মঘট শেষ হয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি এবং উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ-গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা। এই দাবিগুলোর বাস্তবায়ন চেয়ে এ বছর দ্বিতীয়বারের মতো আন্দোলন কর্মসূচি পালন করল পাটকল শ্রমিকরা। প্রথম দফায় বিজেএমসি চেয়ারম্যানের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়ায় আবার ৭২ ঘণ্টার ধর্মঘটে নামেন পাটকল শ্রমিকরা।

 

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম