সহকারী পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১৩:১৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৩:৩২

প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদের কর্মীদের মানববন্ধন পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মতো অন্যান্য দফতরেও প্রধান সহকারী, উচ্চমান সহকারী পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার দাবিতে মানবন্ধন করেছেন প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদের কর্মীরা।

শনিবার (৬ এ‌প্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে তারা বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও বাইরে সরকারি বিভিন্ন দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারী ইত্যাদি পদের পদবি, বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন সরকার ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালের প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তনসহ ১০ নং গ্রেডে উন্নীত করে। ফলে সরকারি দফতরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পদগুলো আপগ্রেড করা হয়েছে।

কিন্তু অন্যান্য দফতরের পদগুলো এখনও আপগ্রেড করা হয়নি। তাই, আইনের অবিলম্বে এই পদবি বৈষম্যে দূর করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতিকে এম বদিউজ্জামানের নেতৃত্বে মানববন্ধনে সংগঠনের মহাসচিব আবু নাসির খান, মমিনুর রশিদ সিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

‌/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের