বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান করতে অনুমোদন লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৩:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৫:০৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে কোনও প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে, বঙ্গবন্ধুর জীবনীনির্ভর যেকোনও ধরনের নাটক, সাহিত্য ও ক্রীড়াকর্মের জন্য ট্রাস্টের কোনও ধরনের অনুমোদনের প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রবিবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শনিবার (৬ এপ্রিল) ট্রাস্টের এক সভায় সিদ্ধান্ত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর যে কোনও ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনও অনুমোদন লাগবে না। ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের