গণপূর্তমন্ত্রীর বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৩:৪৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৮:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে গণমাধ্যমে বিবৃতি পাঠান সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা। বিবৃতিতে  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেকের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, গণপূর্তমন্ত্রীর বাবা আব্দুল খালেক রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে আব্দুল খালেকের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তাকে পিরোজপুরের নাজিরপুরে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

/এমএইচবি/এইচআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম