বিভিন্ন দেশের আইনের সঙ্গে মিলিয়ে সড়ক পরিবহন আইনটি করা হয়েছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২১:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:১১

জাগো বাংলা ফাউন্ডেশনের আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক।

বিশ্বের অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সড়ক পরিবহন আইনটি তৈরি করা হয়েছে। এই আইনে ১৪টি অধ্যায় আছে এবং ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ১২ টি পয়েন্ট আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত 'নিরাপদ সড়ক: আইনের প্রয়োগ ও জনসচেতনতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বিশ্বের যত সড়ক পরিবহন আইন আছে, সেই সব আইন এর সঙ্গে সামঞ্জস্য করেই ২০১৮ সালের সড়ক পরিবহন আইন করা হয়েছে। এই আইনের ১৪ টি অধ্যায়ে ১২৬ টি ধারা আছে। এই আইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর হারানোর বিষয়ে একটা পয়েন্ট সিস্টেম করা আছে, যেখানে ১২টি পয়েন্ট আছে। ১২ পয়েন্টের ১২ পয়েন্টই যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনার লাইসেন্স বাতিল হবে। সারা বিশ্বেই কিন্তু এই পয়েন্ট সিস্টেম আছে।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা শহরের যে বিপুল সংখ্যক যানবাহন, সে তুলনায় ট্রাফিক সংখ্যা অপ্রতুল। ট্রাফিক পুলিশ ব্যবস্থার আরও উন্নতি এবং প্রযুক্তিগত উৎকর্ষ কাজে লাগাতে হবে। একইসঙ্গে গণপরিবহনের চালকদের প্রশিক্ষণ দিয়ে দায়িত্বশীল ও চাপমুক্ত রাখতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সবাই যদি সততা আর নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করি তবে গণপরিবহনের সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। সড়কগুলো হয়ে উঠবে অধিকতর নিরাপদ।

আইনমন্ত্রী বলেন, আমরা চাই প্রতিটি সড়ক নিরাপদ হোক। সে বাস্তবতা বিবেচনায় রেখে আমাদের সরকার উপনীত হয়েছে ৩৫ বছর আগের একটি পুরনো আইন দিয়ে সড়ক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই গত বছর ২০১৮ সালে সড়ক পরিবহন আইন জাতীয় সংসদে পাস করেছে। পরিবহন খাতে শৃঙ্খলা জন্য নিরন্তন কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরগুলো।

গোলটেবিল বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রতিটি মানুষ একজন আলেম নন, কিন্তু প্রতিটি আলেমই একজন মানুষ। যদি প্রতিটি মানুষ তার ধর্মীয় অনুশাসন মেনে চলেন তবে অনেকটাই সচেতন হওয়া সম্ভব। কারণ, ধর্মীয় মূল্যবোধ মানুষকে সমৃদ্ধ করে।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জাগো বাংলা ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক নাসির আহমেদ, বিআরটিএ'র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সমকাল উপ-সম্পাদক অজয় দাশগুপ্ত প্রমুখ।

 

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম