জ্বালানি ঘাটতি কমাতে আইপিইউভুক্ত দেশগুলোকে সোচ্চার হতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২১:২২আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৩২

আইপিইউ এর প্যানেল আলোচনার আগে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জ্বালানি ঘাটতি কমাতে আইপিইউভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি ঘাটতি নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সময় এখনই। এসডিজির মূল লক্ষ্য অর্জন করতে জ্বালানি ঘাটতি নিরসনে সদস্য রাষ্ট্রদের সোচ্চার হতে হবে।

কাতারে অনুষ্ঠিত ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত 'নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও অন্তর্ভুক্তিমূলক জননীতি প্রণয়নের মাধ্যমে জ্বালানি ঘাটতি নিরসন: সংসদের করণীয়' শীর্ষক প্যানেল আলোচনায় রবিবার (৭ এপ্রিল) বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয় থেকে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বলেন, দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি সুবিধা নিশ্চিতকরণে সবাইকে সতর্ক দৃষ্টি দিতে হবে। অনুন্নত দেশগুলোতে প্রয়োজনীয় জ্বালানি প্রাপ্যতার অভাবে হতদরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি খরচ বেড়ে যায়। এই অসমতা বিবেচনায় নিয়ে তা দূরীকরণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা মেটাতে হবে। সংসদকে অবশ্যই সীমিত সম্পদের সঠিক ব্যবস্থাপনার জটিল বিষয়ে ভারসাম্য আনতে হবে।

জ্বালানি ঘাটতি নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আর্থিক নীতি এবং অর্থায়নের শর্তাবলী শিথিল করা উচিত। এর ফলে অর্থায়ন বাড়লে বিদ্যুৎ ও জ্বালানি সম্প্রসারণে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসবে এবং জ্বালানি ঘাটতিও নিরসন হবে। জনগণের জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশে সৌরশক্তি ব্যবহৃত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান