সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:০১

প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (০৮ এপ্রিল) তথ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

উল্লেখ্য, বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন কর্মজীবনে তথ্য অধিদফতরের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাসহ অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ করা হলে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এর পরই প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিয়োগ দিয়েছিল।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম