চারদিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ০৯:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১১:১৯

ভুটানের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এক শিশু (ছবি- ফোকাস বাংলা)   চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে শেরিংকে উষ্ণ অভ্যর্থনা জানান।

দ্বিপক্ষীয় সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনেও অংশ নেবেন তিনি।

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভ্যর্থনা বিদেশি কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম পহেলা বৈশাখে অংশগ্রহণ। তাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে সরকার। বৈশাখের উপহার হিসেবে তাকে সিল্কের পাঞ্জাবি এবং তার স্ত্রীর জন্য বেনারসি শাড়ি উপহার দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান। গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদেশি কোনও সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর এটি।  

আরও পড়ুন: পহেলা বৈশাখে ভুটানের প্রধানমন্ত্রীর জন্য পাঞ্জাবি, স্ত্রীর জন্য বেনারসি শাড়ি

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি