ক্যাবল অপারেটরদের লাইসেন্সের শর্ত মানতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ২১:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২৪

হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার জন্য যারা লাইসেন্স নিয়েছেন তারা শুধু ক্যাবল নেটওয়ার্কই পরিচালনা করবেন, সেখানে অন্য কিছু করার সুযোগ নাই। সেখানে বিজ্ঞাপন দেখানোর সুযোগ নেই, সিনেমা দেখানো বা অন্য কোনও অনুষ্ঠান দেখানোর সুযোগ নাই। ক্যাবল অপারেটরদের লাইসেন্সের শর্ত মানতে হবে।

বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেয়াব) ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আপনারা যে কাজের জন্য লাইসেন্স নিয়েছেন, তাদেরকে লাইসেন্সের সেই শর্ত মানতে হবে। শর্তগুলো সবাই যদি ঠিকভাবে পালন করেন, তাহলে এ খাতে বিশৃঙ্খলা তৈরি হবে না।’

তথ্যমন্ত্রী জানান, লাইসেন্সের শর্ত মানার জন্য ক্যাবল অপারেটরদের সময় বেঁধে দেওয়া হবে। বিভিন্ন স্থানে ক্যাবল নেটওয়ার্কে স্থানীয় বিজ্ঞাপন দেখানো হয়, যেটি লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না। তারপর সেখানে অনেক সময় সিনেমা চালানো হয়, গানের অনুষ্ঠান চালানো হয়, যেটি লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের যেসব সদস্য এখনও ঠিকভাবে নিয়ম পালন করছেন না, তাদের জানিয়ে দিন। আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে একটা সময়সীমা নির্ধারণ করে দেবো। সেই সময়সীমার পরে যদি কেউ লাইসেন্সের শর্ত ভেঙে কাজগুলো করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি