বিভাগীয় কমিশনারদের চিঠি

রমজানে পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১৯:২৭আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা)

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় কমিশনারদের চিঠি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চিঠিতে তিনি সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। ১৭ এপ্রিল বিভাগীয় কমিশনারদের কাছে বাণিজ্যমন্ত্রী এই চিঠি পাঠিয়েছেন বলে ইমেইল বার্তায় জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী।

বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো চিঠিতে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় সারা বছরের ন্যায় রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ভোক্তা সাধারণের কাছে ন্যায্যমূল্যে সরবরাহে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য যাতে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং জোরদার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রমজান মাসে ভেজালবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন। এমতাবস্থায়, আপনার অধীন জেলা ও উপজেলার বাজারে পণ্য সরবরাহ ও মজুত অটুট রাখা, নির্বিঘ্নে পণ্য পরিবহন, অবৈধ মজুত প্রতিরোধ এবং পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য আপনার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করছি।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম