নানা আয়োজনে শেখ জামালের ৬৬তম জন্মদিন পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ০৯:১৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৩৪

শেখ-জামাল নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (২৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয়পুত্র শেখ জামালের ৬৬তম জন্মদিন পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল রাজধানীর বনানীর কবরস্থানে শেখ জামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানীর কবরস্থানে শেখ জামালের কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে। এসময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ,  জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শেখ জামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে শেখ জামালের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ জামালের জন্মদিন উপলক্ষে বিকালে গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জোটের ভারপ্রাপ্ত সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম