ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ২২:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:৪১

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সেখানে রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ওবায়দুল কাদেরের অস্থায়ী বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী।

এসময় কুশল বিনিময়ের পাশাপাশি সেতুমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি এবং দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, চিকিৎসার জন্য সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসা সেবার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম