লন্ডনের পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মে ২০১৯, ১২:৩৬আপডেট : ০১ মে ২০১৯, ১২:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে আজ বুধবার (১ মে) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ১৫মিনিটের দিকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। লন্ডনে যাওয়ার আগে মন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লন্ডনে যাওয়ার আগে কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

যুক্তরাজ্যে এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সূত্র: বাসস।

ছবি: ফোকাস বাংলা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ