সামাজিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মে ২০১৯, ০৯:১৪আপডেট : ১২ মে ২০১৯, ০৯:২৮

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের ২৫ শতাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় যার জমি আছে ঘর নেই এমন গৃহহীনদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশে দারিদ্র বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন। সেই লক্ষ্য নিয়েই ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেই কারণে আজকে অভাবনীয়ভাবে দারিদ্র বিমোচিত হয়েছে।’
তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেন তখন বাংলাদেশে দারিদ্র সীমার নিচে মানুষের হার ছিল ৪০ শতাংশের বেশি। আজকে সেটি ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এ হার পাকিস্তান ও ভারতের চেয়েও কম। ভারত ও পাকিস্তানে দরিদ্র সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গ্রামে দারিদ্রতা যেমন নেই বললেই চলে। বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করা গ্রাম থেকেও উঠে গেছে। ক্রমান্বয়ে সারাদেশে যাতে কোনও গরিব মানুষ না থাকে সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের