আইওএম নির্বাচনে পররাষ্ট্র সচিবকে জিবুতির সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৮:০৬আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:০৮

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আফ্রিকার দেশ জিবুতি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক পদের নির্বাচনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে সমর্থন দিয়েছে।
গতকাল সোমবার (১৩ মে) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ইফতার মাহফিলে যোগ দিয়ে সৌদি আরবে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের দিন দিয়া ইদিনি বামাখরামা পররাষ্ট্র সচিবের প্রশংসা করে তাকে নির্বাচিত করতে অন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন দেশের ৩৩ জন রাষ্ট্রদূত ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিক ইফতার মাহফিলে যোগ দেন। যোগ দেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও দূতাবাসের কর্মকর্তারাও।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, শহীদুল হক একজন অভিজ্ঞ কূটনীতিক এবং প্রায় এক যুগ আইওএমে কাজ করেছেন। অভিবাসন বিষয়ে তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কৌশল সংস্থাটিকে সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, শহীদুল হক ২০১৩ সাল থেকে পররাষ্ট্র সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের