এবারের বাজেট ৫ লাখ কোটি টাকার বেশি হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৯, ২১:০৭আপডেট : ২৫ মে ২০১৯, ২১:১৫

ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) আওয়ামী লীগ সরকারের বাজেট উন্নয়নের বাজেটের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামী ১৩ জুন জাতীয় সংসদে  বাজেট পেশ করা হবে। আমাদের এবারের বাজেট হবে ৫ লাখ কোটি টাকার ওপরে।’ শনিবার (২৫ মে) গণভবনে রাজনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। চলতি অর্থ বছরে (২০১৮-১৯ অর্থ বছরে) ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলাম। এবার আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি আগামী জুন মাসে। আমরা ১৩ জুন পার্লামেন্টে বাজেট উপস্থাপন করবো।’ 

বাংলাদেশের উন্নয়ন দেশব্যাপী বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন গ্রামের তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। প্রতিটি গ্রামের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা—সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। একজন মানুষও গৃহহারা থাকবে না। কেউ বিনা চিকিৎসায় থাকবে না,  কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। প্রত্যেকটি মানুষ তার মৌলিক অধিকার পূর্ণ করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ  সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাউর রহমান প্রমুখ।

গণভবনের বিশাল সবুজ লনের খোলা মাঠে ইফতার প্যান্ডেল করা হয়। ইফতার মাহফিলে দোয়া মোনাজত করান বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম