ঘরমুখো মানুষের নিরাপত্তায় তৎপর র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৩:৪৩ আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:০৮

ঈদে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র‍্যাবের সংবাদ সম্মেলন

ঈদুল ফিতরকে আনন্দময় ও নিরাপদ করতে র‍্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্য ব্যবস্থা নিয়েছে র‍্যাব। এই ব্যবস্থা ঈদের পরও বলবৎ থাকবে।

রবিবার (২৬ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে র‍্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান এসব কথা জানান।

তিনি বলেন, ঈদে বিপুলসংখ্যক লোক কমলাপুর রেলস্টেশন হয়ে ঘরে ফেরে। এখানে প্রচুর ভিড় থাকে। এজন্য মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে এবং প্রতারিত না হয় সেজন্য র‍্যাব-৩-এর সদস্যরা তৎপর থাকবেন।

টিকিট কালোবাজারি এড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। ২৪ ঘণ্টা আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তাছাড়া কোনও অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে আমরা নজরদারি করছি।’

তিনি বলেন, যেসব শপিংমলে বেশি লোকসমাগম হয় সেসব স্থানে র‍্যাব সদস্য মোতায়েন ছাড়াও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে।

র‍্যাব-৩-এর আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন ও এলাকাভিত্তিক টহল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আসা-যাওয়ার মধ্যে যেন কোনও ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং কোনও প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র‍্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।’

/এসজেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন