নবম ওয়েজবোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জুনের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৩:০২আপডেট : ৩০ মে ২০১৯, ১৩:১৮

ওয়েজ বোর্ড নিয়ে বৈঠকে ওবায়দুল কাদের ৩০ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ- ২০১৮ পরীক্ষা-নিরীক্ষা বৈঠক শেষে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে আলাপ-আলোচনা করেছি। আসলে বিষয়টি অনেক আগেই আমরা সমাধান করতে পারতাম। এ বিষয়ে আরও আগে ঘোষণা করতে পারতাম। আমাকে সভাপতি করার পর একটি মিটিং করার সুযোগ পেয়েছিলাম। এরপর আমি অসুস্থ হয়ে পড়ি।’

তিনি  বলেন, ‘আমরা ঐক্যমতে পৌঁছেছি যে এই বিষয়টি আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব সমাধান করে সবার কাছে গ্রহণযোগ্য একটা ঘোষণা আমরা দেবো। ঘোষণার আগে সব অংশীজনদের সঙ্গে আমরা যৌথ সভা করবো। আগামী ১২ জুন সকাল ১১টায় তথ্য মন্ত্রণলায়ের সম্মেলনে কক্ষে যৌথ সভাটি করবো।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন