১ ও ২ জুন খাদ্য সংগ্রহ কেন্দ্র খোলা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৪:১৭আপডেট : ৩০ মে ২০১৯, ১৮:৩৪

গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান (ফাইল ছবি) চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদফতরের আওতাধীন সব সংগ্রহ কেন্দ্র খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ মে) খাদ্য অধিদফতরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম এ আদেশ জারি করেন। 

খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার আগে আগামী ৩ জুন (সোমবার) একদিন কার্যদিবস রয়েছে। ঈদের আগে আগ্রহী কৃষক ও মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদফরের সংগ্রহ কেন্দ্রগুলোতে তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারেন এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বোরো মৌসুমে সরকার সাড়ে ১২ লাখ টন ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহের এই অভিযান চলবে। এর মধ্যে ধান সংগ্রহ করা হবে দেড় লাখ টন, বাকিটা চাল ও গম। এ বছর বোরো উৎপাদন ১ কোটি ৯৬ লাখ টন হয়েছে বলে আশা করছে কৃষি বিভাগ। 

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’