ভিড় কমেছে ঈদ বাজারে

চৌধুরী আকবর হোসেন
৩১ মে ২০১৯, ২২:৫৫আপডেট : ৩১ মে ২০১৯, ২২:৫৯

ঈদের পোশাক কিনছেন ক্রেতারা ঈদ ঘনিয়ে আসার পরও ঢাকার বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি কমেছে। বেচা-কেনা কমে যাওয়ায় বিক্রেতাদের মধ্যে হতাশা দেখা গেছে। পণ্যের মূল্য বৃদ্ধি, তীব্র গরম ও ঈদের লম্বা ছুটি শুরু হওয়ায় ক্রেতা কমেছে বলে ধারণা করেছেন বিক্রেতারা।

শুক্রবার (৩১ মে) সকালে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে দেখা যায় ব্যস্ততাহীন সময় কাটাচ্ছেন বিক্রেতারা। টুপি, আতর, জায়নামাজ, বোরকার দোকানগুলোতে ছিল মানুষের আনাগোনা। অন্যদিকে গয়না, ব্যাগ, ক্রোকারিজ পণ্যের দোকানে তখনও ক্রেতাদের উপস্থিত ছিল শুন্য। আল রাসেল বোরকা হাউজের বিক্রয়কর্মী বলেন,  গত কয়েকদিন থেকে ক্রেতা কমছে। আজও ক্রেতা অনেক কম। আজ থেকে অনেকেই বাড়ি যাবেন, সেজন্য এ পরিস্থিতি।

ঈদের পোশাক কিনছেন ক্রেতারা তবে, ফুটপাতের দোকানগুলোতে মানুষের উপস্থিতি ছিল খানিকটা বেশি। ৩শ-৫শ টাকায় বিক্রি হওয়া পাঞ্জাবির দোকানে ছিল নিম্ন আয়ের মানুষের নজর। বিক্রেতারাও তাই জোরেশোরে হাঁক দিচ্ছিলেন— বাইচ্ছা লন, দেইখা লন ৫শ টাকা। তবে ক্রেতার উপস্থিতি এখানেও কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সামনে পাঞ্জাবি বিক্রি করেন আব্দুস সালাম। তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম অনেক বেড়েছে,  আগে  যদি মানুষ দুটো জামা কিনতো, এখন কিনছে একটা।’

অনলাইনে স্টোর, বিদেশে শপিংয়ের কারণেও ক্রেতা কমেছে বলে মনে করছেন রাজধানীর নিউ মার্কেটের বিক্রেতারা। সেখানে অনেক দোকানিকে দেখা গেছে গা এলিয়ে একটু ঘুমিয়ে নিতে। তবে, ছেলেদের পাঞ্জাবি, প্যান্ট, ক্রোকারিজ আইটেম ও গৃহসজ্জার দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল খানিকটা।

ঈদের পোশাক কিনছেন ক্রেতারা নিউ মার্কেটের দোতলায় আতিফ কালেকশনের মালিক এইচ এম সাগর বলেন, ‘ঈদের সময় এত কম ক্রেতা এর আগে দেখিনি। ঈদের কালেকশন এখনও অনেক আছে, বিক্রি হয়নি সব। লোকসান হবে না, কিন্তু চাপ বাড়বে।’

এইচ এম সাগর বলেন, ‘এখন মানুষ সুযোগ পেলেই ভারতে যায়, সেখানে কেনাকাটা করে। যাদের আয় রোজগার ভালো তারা বিদেশমুখী হয়ে উঠেছে। অন্যদিকে যাদের সক্ষমতা কম, তারা দামবৃদ্ধির কারণে কম কিনছেন। দুটোর প্রভাবই আমাদের ওপর পড়ছে।’

ঈদের পোশাক কিনছেন ক্রেতারা কম হলেও গৃহসজ্জার দোকানগুলোতে ছিল নারীদের উপস্থিতি। নিউ মার্কেটের রোজ গার্ডেনের মালিক মোহাম্মদ রাজিব বলেন,  ‘এবার ঈদের শুরুতে বেচা-কেনা ভালো ছিল। তবে, কয়েকদিন ধরে ক্রেতা কম। গরমে অনেকে ঘর থেকে বের হন না। বিকালে কিছুটা ক্রেতা বাড়ে।’

অনলাইনে এখন অনেকে কেনাকাটা করেন মন্তব্য করে নিটোল নিলয় ফ্যাশনের সিকদার বেডিংয়ের মালিক জসিম উদ্দিন বলেন, ‘জ্যাম-গরম ঠেলে মার্কেটে আসা লাগে না, তাই অনেক কেনা-কাটা করেন অনলাইনে। ঈদ বাজারের চাপ বাড়ে ১৫ রোজার পর থেকে, এবার তেমন চাপ  বাড়েনি। আগের বছরের তুলনায় এবার ক্রেতা কম এসেছে।’

ক্রেতাশুন্য দোকানি একটু ঘুমিয়ে নিচ্ছেন চাঁদনি চক, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, ইসমাইল ম্যানশনের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়নি। ফলে নিউ মার্কেট এলাকার চিরচেনা জ্যামও ছিল না। মাঝে-মাঝে খানিকটা জট লাগে এলোমেলো রিকশা চলাচলের কারণে। একই চিত্র রাজধানীর অন্যান্য মার্কেটগুলোতেও। যারা আগে সময় পাননি তারা এখন শেষ মুহুর্তের কেনাকাটা করছেন।  ধানমন্ডির  সীমান্ত স্কয়ার, র্যায়স আনাম প্লাজা, মেট্রো শপিং মল, রাপা প্লাজাতেও মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম