ইরান-উত্তর কোরিয়া নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করতে চায় ওয়াশিংটন

শেখ শাহরিয়ার জামান
০১ জুন ২০১৯, ১৫:০০আপডেট : ০১ জুন ২০১৯, ১৫:৩২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আগামী ১০ জুনের মধ্যে অনুষ্ঠেয় পার্টনারশিপ সংলাপে ইরান ও উত্তর কোরিয়া নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক ও জ্বালানি অবরোধ আরোপ করেছে। অন্যদিকে কোরিয়া উপদ্বীপ নিউক্লিয়ার বোমামুক্ত করার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে দর কষাকষি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পার্টনারশিপ সংলাপের জন্য প্রস্তাবিত এজেন্ডায় ইরান ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।’ তিনি জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় ওই সংলাপে আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র দেশ দুটির বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ঢাকার সহায়তা চাইবে।

ঢাকার অবস্থান বিষয়ে তিনি বলেন, ‘এটি নির্ভর করে পরিস্থিতি এবং প্রেক্ষাপটের ওপর। কিন্তু সাধারণভাবে আমাদের নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশ সবসময় শান্তি ও সম্প্রীতির পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে। ইরান ও উত্তর কোরিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘উভয় দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের।’

শমসের মবিন চৌধুরী উল্লেখ করেন, সম্প্রতি ওয়াশিংটন ইরান বিষয়ে তার অবস্থান নমনীয় করেছে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর তার আস্থা আছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধান সবসময় চেয়েছে এবং আমার মনে হয় না এটি পরিবর্তিত হবে।’

ইরান বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যে বর্তমানে অনেক সমস্যা আছে এবং সেখানে ইরান নিয়ে নতুন কোনও সমস্যা তৈরি হোক, এটা বাংলাদেশ চায় না।’

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘আমরা এই বিবাদের কোনও পক্ষ নই এবং অধিকাংশ ক্ষেত্রে কেউ কিছু জানাতে চাইলে আমরা শুনি।’

ঢাকার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক না হলে আমরা সাধারণভাবে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে জটিলতার মীমাংসার কথা বলে থাকি বলে তিনি জানান।

শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা সবসময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য উৎসাহিত করে থাকি।’ ইরানের বিষয়ে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে ব্যবসা ও বাণিজ্য বাড়ানোর সুযোগ এবং এই বিষয়ে অবস্থানের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক বিষয়াদি বিবেচনা করতে হবে।’

উত্তর কোরিয়া বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো বড় রাষ্ট্রের উচিত হবে উত্তর কোরিয়াকে উৎসাহিত করা, যাতে তারা মূলধারার অর্থনীতিতে পরিণত হতে পারে। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে কোনও সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন।’ 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের