থেমে থেমে বৃষ্টি চলবে কয়েকদিন, নদীবন্দরে সতর্কবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১২:০৮আপডেট : ০২ জুন ২০১৯, ১৪:২১

ঢাকায় বৃষ্টি

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গতকাল শনিবার (১ জুন) থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ রোববার সকাল থেকে চলছে একনাগাড়ে। থেমে থেমে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি ফিরে আসছে। চলতি সপ্তাহেই বর্ষা মৌসুমের ভারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারি বৃষ্টির কারণে নদীবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে আবহাওয়াবিদ কেএম নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ফলে এটি থেমে যাবে। তবে আগামী দুইদিন এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাধারণত মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয় সেটি দীর্ঘক্ষণ হয়। চলতি সপ্তাহে দেশের উপকূলে মৌসুমি বায়ু চলে আসার কথা। এর মধ্য দিয়ে বাংলাদেশে বর্ষা মৌসুমের আবির্ভাব ঘটবে। কমে যাবে তাপমাত্রা।’ 

আবহাওয়া বিভাগের এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টি

এছাড়া দেশের অন্য এলাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূবাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর,  রাজশাহী,  ময়মনসিংহ,  ঢাকা,  চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে দিন ও রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। এদিকে খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলেরর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমতে পারে। 

/এসএনএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম