সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ১০:২৩আপডেট : ০৪ জুন ২০১৯, ১০:২৫

শাওয়াল মাসের চাঁদ (ফাইল ফটো)

আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় ১৪৪০ হিজরি বর্ষের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা  হবে। মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উৎযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭  টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  এছাড়া, সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে এ তথ্য জানাতে পারবেন।

এদিকে  মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য।

/সিএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 
রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 
বিশ্বকাপে দলের জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
বিশ্বকাপে দলের জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড