স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ১৪:০৩আপডেট : ২২ জুন ২০১৯, ১৪:২২

আটক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সুইম খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ তোলা (৩০ ভরি) স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সুইম খানকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (২২ জুন) ভোরে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী একথা জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার রাত ৪টার দিকে প্রিভেন্টিভ টিম বোর্ডিং ব্রিজ এলাকায় টহলকালীন বিমানবন্দরে কর্মরত এক কর্মীকে স্বর্ণসহ  আটক করে। আইডি কার্ড চেক করে দেখা যায় তিনি কাতার এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তার কাছ থেকে বিমানবন্দরের ডিউটি পাস উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ অথেলো চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে সুইম খান জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সে আসা এক যাত্রীর কাছ থেকে নেওয়া এই স্বর্ণ চোরাচালানকারীদের কাছে হস্তান্তরের কথা ছিল। সিগারেটের প্যাকেটের মধ্যে স্কচটেপ মারা অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের দ্বিতীয় তলায় স্বর্ণ গ্রহণের পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। বিমানবন্দরে দায়িত্ব পালনকালে চোরাচালানে জড়িত থাকায় দ্য কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় সোপর্দ করা হচ্ছে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি