সুন্দরবনে বাঘ ১১৪টি: বনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ১২:২৭আপডেট : ২৯ জুন ২০১৯, ১২:৩৬

বাঘ পরিবেশ ও বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন জাতীয় সংসদকে জানিয়েছেন, ২০১৫ সালের শুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি থাকলেও ২০১৮ সালে ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে পরিচালিত জরিপে বাঘের সংখ্যা ১১৪টি। তিনি আরও জানান, সুন্দরবনে সুন্দরী গাছের পরিমাণ কিছুটা কমতি থাকলেও গেওয়া গাছের পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে।

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-২ আসনের মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী জানান, সুন্দরবন রক্ষায় ৪৫৯ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯‘শ টাকার পাঁচ বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১ জুলাই এ প্রকল্পের কাজ শুরু হবে।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান,  জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার ৪৮টি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। এর মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকা ২০টি, জাতীয় উদ্যান ১৯টি, ইকোপার্ক ৩টি, বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা ২টি, সাফারি পার্ক ২টি, এভিয়ারি ইকোপার্ক একটি ও মেরিন পার্ক একটি।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি