পররাষ্ট্র মন্ত্রণালয়ে নারী নিপীড়নবিরোধী কমিটি পুনর্গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ০১:৫৮আপডেট : ০১ জুলাই ২০১৯, ০২:০৪

পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ’নারী নিপীড়ন এবং যৌন নির্যাতনবিরোধী অভিযোগ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রশাসনিক আদেশের মাধ্যমে পাঁচ সদস্য বিশিষ্ট পুরনো কমিটিকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত এপ্রিলে সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কমিটি গঠন করা হয়।

আগের কমিটির প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের মহাপরিচালক নওরীন আহসানকে বাদ দিয়ে নতুন কমিটিতে আমেরিকাস অণুবিভাগের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ারকে প্রধান করা হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির নতুন চারজন সদস্য হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের পরিচালক শাহানারা মনিকা, জ্যেষ্ঠ সহকারী সচিব স্বর্ণালী চন্দ এবং জনপ্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একজন করে উপসচিব।

এর আগে ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগ এক অফিস আদেশের মাধ্যমে ওই কমিটি গঠনের বিষয়টি জানায়।

মন্ত্রণালয়ের যেকোনও কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য; দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য; মন্ত্রণালয় বা দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী দ্বারা নিগৃহীত নারী এবং বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত যেকোনও বাংলাদেশি নারী এখানে অভিযোগ করতে পারবেন।

অফিস সময়ে বা ই-মেইলের মাধ্যমে যেকোনও সময়ে অভিযোগ পাঠানো যাবে বলে ওই অফিস আদেশে বলা হয়েছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম