অবৈধ বিদেশযাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ২০:৪২আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:৪৯





প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ সাগরপথে বা অবৈধভাবে যারা বিভিন্ন দেশে যাচ্ছেন তাদের নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
সোমবার (৮ জুলাই) জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ইমরান আহমদ বলেন, বিদেশফেরত নারী কর্মীদের সামাজিকভাবে পুনর্বাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কোনও নারী কর্মী ধর্ষণের শিকার হয়ে থাকেন, দেশে ফেরত আসার পর তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরেক সম্পূরক প্রশ্নে বিএনপির হারুনুর রশীদ জানতে চান, প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা বন্ধ করতে ইউনিয়ন পর্যায়ে অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা হবে কিনা।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, উনারা (বিএনপি) যে আমাদের মতো চিন্তা করতে শুরু করেছেন, এজন্য ধন্যবাদ।
ইমরান আহমদ আরও বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানোর ক্ষেত্রে প্রতারণা একটা সমস্যা। প্রতারণা গ্রাম থেকে শুরু হয়ে যায়। কোনও কোনও ট্রাভেল এজেন্সি বলে, ভিসা দিয়ে বিদেশে নিয়ে যাবে। কিন্তু এটা আইনের বাইরে। এ জন্য কয়েকটি কোম্পানিকে ধরা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কর্মী নিবন্ধনের কাজ শেষ পর্যায়ে। জুলাই-আগস্টের মধ্যে এটা চালু করা হবে। নিবন্ধন ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে। ইউনিয়নের ডিজিটাল সেন্টার থেকে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বিদেশগামীদের ডাটাবেজ করা হচ্ছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি