রিকশাচালকদের অবরোধে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১১:১৮আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:৪৬

রাস্তায় রিকশাচালকদের অবরোধ রাজধানীর প্রধান সড়কে রিকশা নিষিদ্ধের প্রতিবাদে রামপুরা-বাড্ডা সড়ক ফের অবরোধ করেছেন রিকশাচালকরা। সিটি করপোরেশনের ঘোষণা তুলে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া মালিবাগ ও খিলগাঁও রেলগেট এলাকায় রিকশাচালকরা অবরোধ করেছেন। ফলে এ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে বাড্ডা-রামপুরা সড়কের বিভিন্ন এলাকায় রিকশাচালকরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। রামপুরা টিভি ভবনের সামনে, রামপুরা ব্রিজ এলাকায় দুই সহস্রাধিক রিকশাচালক অবস্থান নিয়েছেন। ফলে ওই রাস্তায় সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

রিকশাচালক রাজন মিয়া বলেন, ‘আমাদের রিকশা চালিয়ে বউ-পোলাপান নিয়ে চলতে হয়। রিকশা না চালালে কী খাবো? সড়কে আমাদের রিকশা চালাতে দিতে হবে।’

রাস্তায় রিকশাচালকদের অবরোধ তিনি বলেন, ‘সড়কে অবৈধ গাড়ি চলে সেগুলো কেউ ধরে না, রিকশাচালকদের ধরতে আসে সবাই। আমরা চুরি করি না, কারও মাথায় বাড়ি দেই না, কাজ করে খাই, আমাদের সঙ্গে কেন এমন ব্যবহার করে? আমরা কাজ করে খেতে চাই।’

সিদ্দিকুর রহমান নামে আরেক রিকশাচালক বলেন, ‘আমরা রিকশা নিয়ে রাস্তা পার হওয়ার সময়ও পুলিশ রিকশা আটক করে। আমরা এক পাশ থেকে আরেক পাশেও যেতে পারছি না। আমাদের অপরাধ কী?’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আন্দোলন চালিয়ে যাবো। আমরা কাজ করে খেতে চাই, আমাদের কাজের সুযোগ দেওয়া হোক।’

রাস্তায় রিকশাচালকদের অবরোধ রামপুরা থানার ডিউটি অফিসার এসআই তৌফিকা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৭টা থেকে রামপুরা মালিবাগ সড়ক বন্ধ করে দিয়েছেন রিকশাচালকরা। তারা প্রায় দুই হাজার শ্রমিক সড়কে আছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার কাজ করছে। আপাতত রামপুরা সড়কে কোনও যান চলাচল করছে না।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গত ৭ জুলাই থেকে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করেছে। এর মধ্যে ডিএনসিসি’র প্রগতি সরণি ও মিরপুর রোডে রিকশা নিষিদ্ধ করা হয়। ডিএসসিসি তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করে। সে ঘোষণা অনুযায়ী মিরপুর রোডের গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ এবং কুড়িল বিশ্বরোড থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে রিকশা চলাচল করবে না। ৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

 

/এসএস/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম