বিএনপি ও গণফোরামের এমপিদের অন্তর্ভুক্ত করে সংসদীয় কমিটি পুনর্গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ২২:১১আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২২

আব্দুস সাত্তার ভূঁইয়া, হারুনুর রশীদ, রুমিন ফারহানা, সুলতান মনসুর ও মোকাব্বির খান বিএনপির সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বিএনপি ছাড়াও গণফোরামের দুজন সংসদ সদস্যকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
সোমবার (৯ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে তা গৃহীত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়াকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি ঠিক করে এই কমিটি। স্পিকার এর সভাপতি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা এ কমিটির সদস্য। এছাড়া আব্দুস সাত্তারকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির হারুনুর রশীদ স্থান পেয়েছেন সংসদ কমিটিতে। সংসদ সদস্যদের আবাসন ও অন্যান্য সুবিধা দেখতে কাজ করে এই কমিটি।
সাবেক আওয়ামী লীগ নেতা গণফোরামের সংসদ সদস্য সুলতান মনসুরকে বিশেষ অধিকার কমিটির সদস্য করা হয়েছে। তিনি এই কমিটি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য।
গণফোরামের আরেক সদস্য মোকাব্বির খানকে লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে।
বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম