চীন-জাপানের শ্রমবাজার ধরতে সরকার কাজ করছে: ইমরান আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ০০:১৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:২৯

চীন-জাপানের শ্রমবাজার ধরতে সরকার কাজ করছে: ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘দেশে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি রয়েছে। চীন জাপানের শ্রম বাজারে যাতে তাদের কর্মসংস্থান হতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১১ জুলাই) কুয়ালালামপুরে চতুর্থ ‘শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’ অনুষ্ঠানে বিজনেস সেশনে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব স্কিলড হিউম্যান রিসোর্স এক্সপোর্ট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় ইমরান আহমদ বলেন, ‘আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ দক্ষ কর্মী তৈরি করছে। সে লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে।’

কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সেক্টরে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা স্থাপন করা যেতে পারে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালন করেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা’র সভাপতি বেনজির আহমদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রা’র মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।

কে.পি.জে এর সিইও মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল এবং এন.আর.বি চেয়ারম্যান শেখ আজবীর খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম