সরকারি সেবাগ্রহণে সাধারণ মানুষ যেন হয়রানি না হয়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১৩:৫৩আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:২৬





ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) সরকারি সেবাগ্রহণে সাধারণ মানুষ যেন হয়রানি না হয় জেলা প্রশাসকদের (ডিসি) সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণের প্রতি আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সাধারণ মানুষ যেন কোনোভাবেই বঞ্চনার শিকার না হন, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।’ রবিবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের ৩১টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

সরকার প্রধান বলেন, ‘সার্বিক উন্নয়ন করতে গেলে সুশাসন একান্তভাবে দরকার। উন্নয়নের ছোঁয়াটা যেন একেবারে তৃণমূল পর্যন্ত মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। এ জন্য জেলা প্রশাসকদেরও তাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ের মানুষের জীবন মান যেন উন্নত হয়। দারিদ্র্যসীমা থেকে মানুষ যেন উঠে আসতে পারে, তাদের ক্রয়ক্ষমতা যেন বাড়ে, গ্রাম থেকে শহরে আসার প্রবণতা যেন কমে; সেদিকে লক্ষ রেখে আমাদের সব পরিকল্পনা করতে হবে। এ ক্ষেত্রে মাঠ পর্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখতে পারেন।’
দেশের উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে স্থানীয় সরকারকে আরও সক্রিয় ও শক্তিশালী করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রা অব্যাহত রাখা একান্তভাবে প্রয়োজন। সেভাবে কাজ করতে হবে ।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসাইন, শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুব ও টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন—মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান।


আরও পড়ুন...
জেলা প্রশাসকদের ৩১ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সন্ত্রাসবাদ দমনে কঠোর হতে জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম