পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-বিদ্যুৎ সংযোগ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১১:১৩আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৩:০৭

নসরুল হামিদ, ফাইল ছবি পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাস, বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা জানিয়েছেন।

সোমবার (১৫ জুলাই) ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় কার্যদিবসে তিনি এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সম্মেলনে সভাপতিত্ব করছেন।

বৈঠক শেষে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী, যত্রতত্র গড়ে ওঠা শিল্পগুলোকে পর্যায়ক্রমে পরিকল্পিত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। কারণ পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া যত্রতত্র গ্যাস, বিদ্যুতের সংযোগ দিতে নানারকমের সমস্যা হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ বিল ১৪ কোটি টাকাসহ গ্যাস ও জ্বালানি বাবদ পাওনা ৮-৯ হাজার কোটি টাকা। এই টাকা আদায়ে ডিসিরা সচেষ্ট হবেন। যেখানে ব্যর্থ হবেন সেখানকার সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ সরকারের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ডিসিরা সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি। 

/এসআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম