ভূমি অফিসগুলোকে ফাইবারের সঙ্গে যুক্ত করা হবে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ২০:৫৩আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৫৬

‘উদ্ভাবনী অগ্রযাত্রায় আমার গ্রাম-আমার শহর’ বিষয়ক  কর্মশালায়  বক্তব্য রাখেন জুনাইদ আহমেদ পলক ইউনিয়ন পর্যায়ের ভূমি অসিফগুলো যুগোপযোগী করা হবেবলে  জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘ইউনিয়নভিত্তিক ভূমি অফিসগুলোকে দ্রুত ফাইবার কানেক্টেড করার ব্যবস্থা নেওয়া হবে।’  শুক্রবার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআই-এর যৌথ আয়োজনে ‘উদ্ভাবনী অগ্রযাত্রায় আমার গ্রাম-আমার শহর’ বিষয়ক  কর্মশালায় তিনি এসব কথা বলেন।

জেলা-উপজেলা পর্যায়ে আইসিটি ইনকিউবেটর স্থাপন করে সেটিকে একইসঙ্গে প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে ফ্রিল্যান্সার তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যেখানে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা। এর মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠী চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হিসেবে পরিণত হবেন।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের জন্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়-এর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

সমাপনী অধিবেশনে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. আব্দুল মান্নান।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম