গণমাধ্যমের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ২২:৫৩আপডেট : ২০ জুলাই ২০১৯, ০১:২৭

ঢাকা ট্রিবিউনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

গণমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের উন্নয়নের জন্য গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।’ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর একটি হোটেলে শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে হিসেবে দেখতে চান। এ লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিতভাবে কাজ করা দরকার।’

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আমরা উন্নয়নের পথে রয়েছি। অতীতের খাদ্য ঘাটতি কাটিয়ে এখন আমরা খাদ্য রফতানি করছি। প্রত্যন্ত এলাকাতেও এখন বিদ্যুৎ পৌঁছে গেছে।’

এ সময় তথ্যমন্ত্রী ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানকে অভিনন্দন জানান। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদক, কূটনীতিক ও অন্য অতিথিদের স্বাগত জানান।   

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম