জাতিসংঘে নির্যাতনবিরোধী কনভেনশন

‘ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কার বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ’

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ০২:৪৫আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০২:৪৮

জাতিসংঘে নির্যাতনবিরোধী কনভেনশনে বাংলাদেশের পক্ষে প্রতিবেদন তুলে ধরেন আইনমন্ত্রী (ছবি-বাসস) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশন বাস্তবায়নে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের প্রয়োজনীয়তা বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ। নির্যাতনবিরোধী কনভেনশন বাস্তবায়নের ক্ষেত্রে কোনও দেশই অসুবিধা ও সীমাবদ্ধতামুক্ত নয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।’ মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেনেভায় নির্যাতনবিরোধী জাতিসংঘ কমিটিতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রাথমিক প্রতিবেদনে মঙ্গলবার মন্ত্রী বলেন, ‘কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশ ফৌজদারি বিচারব্যবস্থা শক্তিশালীকরণে ডিজিটাল সরঞ্জামাদি ব্যবহারে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এছাড়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার, ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের প্রয়োজন এবং নাগরিক ও সরকারি কর্মকর্তা বিশেষত আইন প্রয়োগকারী ও বিচার বিভাগের সদস্যদের মাঝে সচেতনতা সৃষ্টিও এই চ্যালেঞ্জর মধ্যে রয়েছে।’
আইনমন্ত্রী তার প্রতিবেদনে বলেন, ‘২০০৯ সাল থেকে বাংলাদেশ জনগণের সব ধরনের মানবাধিকার সুরক্ষার একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সম্পূর্ণ শক্তি নিয়োজিত করেছে। আমরা স্বীকার করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে যেভাবে একটি ক্ষুধা, শোষণ ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তা এখনও পূরণ করতে পারিনি। এই চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে তা মোকাবিলায় আমাদের বহুদূর যেতে হবে। তবে আমরা সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিতের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।’
আনিসুল হক বলেন, ‘যেকোনও মূল্যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশ কঠোর নীতি বজায় রেখেছে। আমরা সংখ্যালঘুদের ওপর সহিংসতার সব ঘটনায় নিন্দা জানিয়েছি এবং দোষীদের বিচারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়েছি। একইভাবে সরকার সর্বস্তরের জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নাগরিক সমাজ ও ব্লগারদের সুরক্ষায় সচেষ্ট রয়েছে।’
আইনমন্ত্রী এ বৈঠকে ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রথমবারের মতো জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের (ইউএনসিএটি) কাছে প্রতিবেদন উপস্থাপন করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আইন বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহীদুল হক এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন। সূত্র- বাসস

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম