প্রতিমুহূর্তে দে‌শের সঙ্গে যোগা‌যোগ রাখ‌ছি: প্রধানমন্ত্রী

লন্ডন প্র‌তি‌নি‌ধি
০৩ আগস্ট ২০১৯, ২৩:০১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১১:১৮

লন্ড‌নের ‌ সেন্ট্রাল হ‌লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডন থেকে নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তিনি বলে‌ছেন, ‘আমি লন্ডন বা যেখা‌নেই থা‌কি না কেন, প্র‌তিমুহূ‌র্তে দে‌শের সঙ্গে যোগাযোগ রা‌খি, রাখ‌ছি‌। দে‌শের সংক‌টে আমি সর্বোচ্চ খেয়াল রা‌খি।’

শ‌নিবার (৩ আগস্ট) লন্ডন সময় বি‌কাল সা‌ড়ে চারটার দি‌কে লন্ড‌নের সেন্ট্রাল হ‌লে যুক্তরাজ্য আওয়ামী লীগ আ‌য়ো‌জিত স্মরণসভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে এই সভার আয়োজন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জা‌তির পিতার স্বপ্ন বাস্তবায়‌নে সুদূরপ্রসারী প‌রিকল্পনা নি‌য়ে‌ছি। দুই হাজার একশ সাল পর্যন্ত আমরা প‌রিকল্পনা ক‌রেছি। জলবায়ু প‌রিবর্ত‌নের চ্যা‌লেঞ্জ মোকা‌বিলা ক‌রে কীভা‌বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যা‌বে, সেই প‌রিকল্পনা নি‌য়ে‌ছি। প্রজ‌ন্মের পর প্রজন্ম যেন এক‌টি সুখী সুন্দর বাংলা‌দেশ পায়, সেটাই আমার লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা ডি‌জিটাল বাংলা‌দেশ গ‌ড়েছি‌। ডি‌জিটাল বাংলা‌দে‌শের সু‌বিধা মানুষ পা‌চ্ছে। কিন্তু অপপ্রচার চালি‌য়ে যারা মানু‌ষের ক্ষ‌তি ক‌রে তা‌দের সম্প‌র্কে সবার স‌চেতন থাকা উচিত।’

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপ‌তি সুলতান মাহমুদ শরী‌ফের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারু‌কের প‌রিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম