ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতদের জন্য ঈদের জামাতে বিশেষ দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ১২:০৮আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১২:২২

ঈদগাহ ময়দান পরিদর্শনে সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ডেঙ্গুতে যারা আক্রান্ত ও মারা গেছেন তাদের জন্য আগামীকাল সোমবার (১২ আগস্ট) ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।’ 

রবিবার (১১ আগস্ট) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে এসে মেয়র এ কথা বলেন। 

মেয়র বলেন, ‘ডেঙ্গু আক্রান্তের পরিবার এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন  তাদের জন্য ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া করতে ইমাম সাহেবদের কাছে অনুরোধ কররো। ঈদগাহ মাঠে মশার ওষুধ ছিটানো হয়েছে। সোমবার আবারও ছিটানো হবে। এরই মধ্যে কোরবানির সব প্রস্তুতি সম্পন্ন  হয়েছে। ঈদের প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।’

ঈদগাহ ময়দান পরিদর্শনে সাঈদ খোকন তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া জনিত সমস্যা দেখা দিলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ বছর কম-বেশি এক লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৫ হাজার নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা আছে।  ঈদগাহে বৃষ্টির পানি নিষ্কশনের সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম