মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠিয়ে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ০৮:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৮:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যকে ঈদুল আজহার শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। সোমবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা উপহার হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে  গজনবী রোডে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন।

যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এসময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এসময় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার-এর ১৩তলা আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণসহ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালেই তারা তাদের প্রাপ্য সম্মান পান। এসময় তারা প্রধানন্ত্রীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম