ঢাকায় পৌঁছেছেন জয়শঙ্কর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২২:০৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:৩৩





ঢাকায় পৌঁছেছেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১৯ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবো।’
বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো বলেও মন্তব্য করেন তিনি।
সম্ভাব্য আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক বিষয় নিয়ে আলোচনা করবো।’ আলোচনা ফলপ্রসূ হবে বলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

বাসসের এক খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পরে সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা আছে।
এ দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এস জয়শঙ্করের সাক্ষাতের কথা রয়েছে।
গত ৩০ মে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জয়শঙ্করের এটিই প্রথম বাংলাদেশ সফর। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি