দুই বাড়ির মাঝে পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের না: আতিক

বাংলা ট্রিবিউটন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১১:৫৯আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:৫০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উত্তরের মেয়র দুই বাড়ির মাঝের অংশ পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের নয় বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুই বাড়ির মাঝখানের অংশ নোম্যানস ল্যান্ড। এটা পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের না। ভবনের দশম, নবম, অষ্টম তলা, ছাদের ওপর, বেলকনি, বারান্দা কিংবা গ্যারেজে এডিস মশার জন্ম নিচ্ছে। সেখানে গিয়ে পরিষ্কার করা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব না।’

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে গুলশান-১ এর ফজলে রাব্বি পার্কে ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চিরুনি অভিযান শুরুর আগে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা চিরুনি অভিযান শুরু করছি। প্রথম সাত দিন অভিযান চালানো হবে। এর ৭-১০ দিন পর আমরা আবার সেখানে যাবো। সেখানে গিয়ে যদি লার্ভা পাই তাহলে আমরা ফাইন করবো। তবে বিভিন্ন সরকারি বা বেসরকরি প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবনেও অভিযান চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কেন আমাদের বসবাসের জায়গাটি পরিষ্কার করবো না? সোমবার যে জায়গায় গিয়েছিলাম (মহাখালীর পারটেক্স কার্যালয়ে) তার সামনের জায়গাটি খুব সুন্দর। কিন্তু ভেতরে তার চেয়ে বেশি অসুন্দর। সেখানে আমরা লার্ভা পেয়েছি, জরিমানা করেছি।’

মেয়র আতিক বলেন, ‘আমরাএকটি ওয়ার্ডকে ১০টি ভাগ এবং ১০টি সাব ব্লকে ভাগ করেছি। আমরা একটি চিরুনি অভিযান করবো। প্রতিদিন আড়াই ঘণ্টা অভিযান চালানো হবে। আমাদের এডিস মশা থেকে বাঁচতে হলে জনগণকে নিয়ে কাজ করতে হবে। প্রাথমিকভাবে ডিএনসিসি’র ১৯ নম্বর ওয়ার্ডকে বেঁচে নেওয়া হয়েছে। আমার অনুরোধ অভিযান চালিয়ে যাওয়ার পর আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারও কাজ করবেন। ৫৪ জন কাউন্সিলরকে অনুরোধ করবো আপনারাও মাঠে নেমে পড়ুন।’

এ সময় মেয়রের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবিন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

/এসএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি