‘নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করলে রেমিট্যান্স প্রবাহ বাড়বেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৪:৩৯আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:৪২

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবেই।’

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ‘শ্রম কল্যাণ সম্মেলন ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার দক্ষ জনশক্তি তৈরিতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে হবে। প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবেই। প্রবাসী কর্মীদের কল্যাণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, নতুন শ্রমবাজার অনুসন্ধান ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে। নিয়মিত সঠিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে পারলে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রবাসী কর্মীরা রেমিট্যান্স, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী কর্মীরা যাতে দ্রুততম সময়ে সহজ পদ্ধতিতে সেবা পায় সে ব্যবস্থা করতে হবে।’

অনুষ্ঠানে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সভাপতি বেনজির আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারে আমাদের প্রতিযোগী অনেক দেশ। অনেক প্রতিযোগিতা মোকাবিলা করেই বাংলাদেশ শ্রমবাজারে সফলতার সঙ্গে টিকে আছে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আয়েশা ফেরদৌস , ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী