রোহিঙ্গা সমাবেশের বিষয়ে সরকার কিছু জানতো না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ২০:১৬আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:১৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রবিবার (২৫ আগস্ট) বিশাল রোহিঙ্গা সমাবেশের বিষয়ে সরকার আগে থেকে কিছু জানতো না। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার (২৬ আগস্ট) শাহবাগে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ’প্রকৃতপক্ষে আমরা টেলিভিশন দেখে এ তথ্য পেয়েছি। আমরা জেনেছি তারা দোয়া করার জন্য এই সমাবেশ করেছে। সেজন্য আপত্তি করা হয়নি। সেখানে অনেক দাবি-দাওয়া এসেছে। এখন আমরা নতুন করে চিন্তাভাবনা করবো কীভাবে ইস্যুটা মোকাবিলা করা যায়।’
ভবিষ্যতে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আন্দোলন যাতে করতে না পারে সেজন্য অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। আমাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে। কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করছি।’
শরণার্থী জীবনের দুই বছর পূর্তি উপলক্ষে রবিবার সকাল ৯ টার দিকে উখিয়ার মধুরছড়া এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্পের খোলা মাঠে সমাবেশ করেন রোহিঙ্গা আশ্রিতরা। এ সময় শরণার্থীরা মিয়ানমারের রাখাইনে সংগঠিত গণহত্যা, ধর্ষণ ও বর্বর নির্যাতনের বিচার চান। ‘আমরা বাংলাদেশে নয়, রাখাইনে থাকতে চাই’, ‘আমরা আমাদের দেশের নাগরিকত্ব চাই’ বলে স্লোগান দেন তারা। এতে ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা উপস্থিত ছিলেন।

/এসএসজেড/ওআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম