মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে: মোজাম্মেল হক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ০৯:২৩আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:৪০

আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বিজয় দিবসের আগেই বীর মুক্তিযোদ্ধাদের স্থায়ী ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। সোমবার (২৬ আগস্ট) বিকালে ঢাকার রূপনগর দুয়ারিপাড়ায় ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতাবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা কোন কোন সুবিধা পাবেন, তা এই পরিচয়পত্রে উল্লেখ থাকবে । এছাড়া, মুজিব বর্ষে ২২ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা না জানার কারণে এ সুবিধা গ্রহণ করতে পারছেন না।’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা সব প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত জমির করও মওকুফ করেছিলেন। সংক্ষিপ্ত সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উপহার দিয়েছিলেন। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

বক্তব্যের শুরুতে মন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট নিহত সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আমীর হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ চৌধুরী ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ওসমান আলী। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’