১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ১০:৫৬আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১১:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা)

১০ টাকা মূল্যে বহির্বিভাগ থেকে  টিকিট কেটে চিকিৎসাসেবা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চোখের অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার ফলোআপ করাতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এরপর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন।

এরপর লন্ডনে সরকারি সফরের সময় গত ৪ মে মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রীর ডান চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। পরে ২৭ মে ধানমন্ডিতে  ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের কাছে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা নিয়েছিলেন তিনি। জুলাই মাসে প্রধানমন্ত্রী আবারও লন্ডনে সরকারি সফরে যান। এবার  সফরে থাকাকালীন ২২ জুলাই তার বাম চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।               

/এমএইচবি /এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম