বাজার চাহিদা অনুযায়ী সব ভাতা নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অষ্টম পে-স্কেল সংশোধনসহ গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য ও সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী নির্ধারণসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সরকারি কর্মচারিদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত। তাই, আমাদের ৮ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।

তিনি বলেন, ‘আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। এ লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি।’

দাবিগুলো হলো, ২০১৫ সালে প্রদত্ত অষ্টম পে-স্কেল সংশোধনসহ গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য নির্ধারণ করা, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও ২০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিতকরণ, সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী নির্ধারণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন পূর্বের ন্যায় বহাল, সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরন ও বদ অনুযায়ী বেতন স্কেল প্রদান।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি