প্রধানমন্ত্রীর পরিকল্পিত উন্নয়ন উদ্যোগের প্রশংসা করলেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে দারিদ্র্যের হার ১৯৭২ সালের ৮২ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে।’

বুধবার (১১ সেপ্টেম্বর)  সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এ প্রশংসা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিকল্পিতভাবে দেশের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘কাউকেই যেখানে সেখানে শিল্প স্থাপনের অনুমতি দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘সরকার দেশব্যাপী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে, যাতে উদ্যোক্তারা সেখানে কল-কারখানা স্থাপন করতে পারেন।’

এডিবি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে তহবিল সরবরাহ করতে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ তাদের কাছ থেকে বিপুল বিনিয়োগ পাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘ধীর গতির যানবাহন চলাচলের জন্য উভয় পাশে সার্ভিস লেনসহ দেশের মহাসড়কগুলো চার লেনে উন্নীত করা হয়েছে। বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রকল্পের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়, এডিবি দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার (সাসেক) আওতায় বাংলাদেশে চারটি প্রকল্পে ৮শ’ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।

বৈঠকে শেষ পর্যায়ে মনমোহন প্রকাশ বাংলাদেশের সঙ্গে এডিবি’র অব্যাহত অংশীদারিত্বের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম