রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে, কর্মকর্তাদের প্রতি সিইসি’র হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের প্রতি সতর্কতা উচ্চারণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে, সেদিকে কর্মকর্তাদের লক্ষ রাখতে হবে। দুয়েক জনের কর্মকাণ্ডের জন্য অনেক সময় কমিশনকে সমালোচনার মুখোমুখি হতে হয়। বিষয়টি লক্ষ রাখতে হবে। সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘এক সময় উপজেলা নির্বাচন অফিস ছিল না। জেলা নির্বাচন কর্মকর্তাদের সম্বল ছিল একটি ব্যাগ, আর যাতায়াতের বাহন ছিল রিকশা। এখন সে অবস্থা নেই। আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ক্ষমতাও দেওয়া হচ্ছে। ক্ষমতা প্রয়োগ করতে হবে। আমরা যদি নিজেরা শক্তিশালী না হই, তাহলে কী হবে?’

আগামীতে সব ধরনের নির্বাচনের দায়িত্ব নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেন সিইসি। তিনি বলেন, ‘আমরা এখন স্থানীয় সরকারের কোনও নির্বাচনে বাইরের কাউকে দায়িত্ব দেই না। আগামীতে সব ধরনের নির্বাচনের দায়িত্ব নেওয়ার জন্য আপনাদের যোগ্যতা অর্জন করতে হবে। সেটা কত দিনে হবে জানি না। আপনারা ধীরে ধীরে নিজেদের যোগ্য করে তুলুন।’

স্মার্টকার্ড নিয়ে ফ্রান্সের কোম্পানির সমালোচনা করে সিইসি বলেন, ‘২০১৭ সাল থেকে তারা আমাদের যন্ত্রণা দিচ্ছে। তারা সকালে এক কথা বিকালে আরেক কথা বলছে। তারা আমাদের ডেটাবেজও ব্যবহার করতে চেয়েছে। কিন্তু আমরা তা দেইনি। কোম্পানিটি ভেবেছিল তারা না থাকলে হয়তো আমরা স্মার্টকার্ড আর নাগরিকদের দিতে পারবো না। কিন্তু গর্বের বিষয় হলো এটি এখন আমাদের দেশের ছেলেরা তৈরি করছে।’ 

এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিব মো. আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান