গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যখন কোনও একটি প্রকল্প গ্রহণ করা হয় তখন তা নির্ধারিত সময়ে বাস্তবায়ন ও এর মান ঠিক রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তবে প্রকল্প নেওয়ার সময় এর প্রয়োজনীয়তা বা অর্থনীতিতে কী অবদান রাখবে এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ‘দ্রুত, উত্তম, শক্তিশালী উন্নয়নের সুফল প্রদান’ প্রতিপাদ্য নিয়ে এ সেমিনারের আয়োজন করেছে। প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট দেশি-বিদেশি পেশাজীবীরা এতে অংশ নেন।

বাংলাদেশে এডিবিকে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিদেশি সংস্থা বা রাষ্ট্র বিনিয়োগ করলে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুনাম আছে। এজন্য আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে। জনবল আছে। রয়েছে ভূমিও। আমাদের দেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা যেমন লাভবান হবে তেমনি দেশও লাভবান হবে।

সেমিনারে উপস্থিত অতিথিরা

মন্ত্রী বলেন, দেশে দুর্নীতি আরেকটি বড় সমস্যা। এর কারণ দেশ সবসময় গণতান্ত্রিকভাবে শাসিত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে অরাজক পরিস্থিতির তৈরি হয়েছিল। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের ঘাটতি দেখা যায়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দুর্নীতি নির্মূলে কাজ করে যাচ্ছি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, গত ১০ বছরে বাংলাদেশের দ্রুত অগ্রগতি হয়েছে। এসময় এভারেজ গ্রোথ রেট ৬ দশমিক ৫ শতাংশ। গ্রোথের দিক থেকে বাংলাদেশ একটি মডেল বলে তিনি উল্লেখ করেন।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম