সচিব চাইলেন ট্যুরিস্ট জোনে ক্যাসিনো, অর্থমন্ত্রী বললেন ‘ইলিগ্যাল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে বিদেশিদের জন্য ক্যাসিনো থাকবে।’ আর বিকালে বিষয়টি অবহিত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বললেন,‘ ক্যাসিনো হচ্ছে একটা জুয়া। জুয়া তো টোটালি ইলিগ্যাল। আমাদের দেশে কোনও প্রকারে কোনোভাবেই জুয়া চলে না।’

এদিন বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।

বিমান মন্ত্রণালয়ের সচিবের বক্তব্য অনুযায়ী বিদেশিদের আকৃষ্ট করতে কক্সবাজারে ক্যাসিনো করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যে নিয়ম-কানুন আছে, সেগুলো তো আমাদের দেশে চলবে না। ক্যাসিনো তো চলতেই পারে না। অবৈধ কাজ তো সরকার আইন করেও বৈধ করবে না।’

অর্থমন্ত্রী বলেন, ‘এখানে কেউ অবৈধভাবে টাকা অর্জন করলেই এনবিআর এসে টাকা নিয়ে যাবে না। নেওয়ার কোনও আইন নাই। এনবিআর এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় এগোবে। এর বাইরে যাবে না।’

ক্লিনিং যে অপারেশন হচ্ছে এটা গুড ওয়ার্ক। আমার মনে হয় দেশের সব মানুষ এটাকে সাপোর্ট করছে। ক্যাসিনোতে যেসব বিদেশি কাজ করছে তাদের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে বলে জানান অর্থমন্ত্রী।

এ সংক্রান্ত আগের সংবাদ: 

বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনো সুবিধা চায় পর্যটন মন্ত্রণালয়

 

 

/এসআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান