ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পের ধীরগতিতে সংসদীয় কমিটির অসন্তোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮

সংসদীয় কমিটির বৈঠক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। প্রকল্পগুলোকে আরও দ্রুতি এগিয়ে নেওয়াসহ অনিয়ম ও অর্থের অপচয় রোধে সচেষ্ট থাকতে বলেছে কমিটি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, বৈঠকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানিয়েছে, ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৮–২০১৯ অর্থবছরের ১৪টি প্রকল্পের গড় অগ্রগতি ৮৯ দশমিক ৮৯ শতাংশ। এটি জাতীয় অগ্রগতির গড়ের চেয়ে সাড়ে ৪ শতাংশ কম। আর চলতি অর্থবছরের ১২টি প্রকল্পের অগ্রগতি জাতীয় অগ্রগতির চেয়ে ১ দশমিক ৭৮ শতাংশ কম। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে জাতীয় অগ্রগতি যেখানে ১ দশমিক ৮৪ শতাংশ, সেখানে মন্ত্রণালয়ের গড় অগ্রগতি শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ। এ নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করে।
বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম সাংবাদিকদের বলেন, ‘ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১২টি প্রকল্প চলছে। এগুলোর অগ্রগতি খুবই অসন্তোষজনক।’
কাবিখা প্রকল্পে চালের বদলে টাকা দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রকল্পে চালের দাম ধরা হয় টনপ্রতি ৪২ হাজার টাকার মতো। কিন্তু চাল বিক্রি হয় ২২ হাজার টাকায়। ফলে এসব প্রকল্পে দুর্নীতি হতে বাধ্য।’
কমিটির সভাপতি মো. আলী আশরাফের সভাপতিত্বে কমিটির সদস্য দবিরুল ইসলাম, মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল, গোলাম মোহাম্মদ কাদের, ফখরুল ইমাম ও গোলাম মোহাম্মদ সিরাজ বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম